ABOUT AUTHOR

test

??? ???????

Post Top Ad

Your Ad Spot

Tuesday, June 20, 2017

শীকর বাংলা সাহিত্য ১০

প্রসঙ্গ ‘মধুমাস’

আমরা সাধারণত ‘মধুমাস’ বলতে জ্যৈষ্ঠ মাসকে বুঝি। জ্যৈষ্ঠ মাসে আম, জাম, কাঠালসহ অনেক মিষ্টি ফল পাকে বলে এ মাসকে মধুমাস বুঝে থাকি। কিন্তু এটি প্রচলিত ভুল।

ডিকশনারী খুললে দেখবেন ‘মধুমাস’ বলতে চৈত্র মাসকে বুঝায়। কারণ তখন আমের মুকুলসহ বিভিন্ন প্রকার ফুল প্রচুর পরিমানে ফুটে। এতে মধুর জন্ম হয়। এ মধু সংগ্রহ করার জন্য মৌমাছিরা ফুলে ফুলে ভিড় করে।

দৌলত উজির বাহরাম খানের কবিতা- "মধুমাসে উতলা বাতাসে, কুহরে পিক।" অর্থ্যাৎ মধুমাসের উতলা বাতাসে কোকিল ডাকে। কোকিল চৈত্র মাসেই ডাকে জ্যৈষ্ঠ মাসে নয়।  উল্লেখ্য, বসন্তে কোকিল ডাকে বলেই কোকিলকে বলা হয় ‘মধুসখ’

প্রসঙ্গ : বাংলা নাটক


→  বাংলা ভাষার প্রথম নাটক - তারাচরণ শিকদারের 'ভদ্রার্জুন (১৮৫২)'। কিন্তু এটি বাংলা মৌলিক নাটক নয়, এর কাহিনী মহাভারত থেকে নেওয়া।
→ বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক - রামনারায়ণ তর্করত্নের ‘কুলীন কুলসর্বস্ব’ (১৮৫৪)। এটি কৌলিন্য প্রথার দোষ ত্রুটি অবলম্বনে রচিত প্রথম সামাজিক নাটক। (এ নাটকের জন্য লেখক রংপুরের জমিদার কালীচন্দ্র রায় চৌধুরীর কাছ থেকে পঞ্চাশ টাকা পুরস্কার লাভ করেন।)
→ প্রথম বাংলা সার্থক নাটক - মধুসূদন দত্তের ‘শর্মিষ্ঠা’ (১৮৫৯)।
→ ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক - দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পন’ (১৮৬০)।
→ মুসলমান রচিত প্রথম নাটক - মীর মশাররফ হোসেন এর ‘বসন্তকুমারী’ (১৮৭৩)
→ প্রথম বাংলা বিয়োগান্ত (ট্রাজেডি) নাটক - যোগেন্দ্রচন্দ্র গুপ্তের ‘কীর্তিবিলাস’ (১৮৫২)।
→ প্রথম বাংলা সার্থক বিয়োগান্ত (ট্রাজেডি) নাটক - মধুসূদন দত্তের ‘কৃষ্ণকুমারী’ (১৮৬১)।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

???????