ABOUT AUTHOR

test

??? ???????

Post Top Ad

Your Ad Spot

Tuesday, June 20, 2017

NID সংশোধন সম্পর্কিত কিছু তথ্য


১) নিজের নামের ভুল সংশোধনঃ
এটা সংশোধন করা যায়। এক্ষেত্রে আপনার নিজ উপজেলা নির্বাচন কমিশনে যোগাযোগ করবেন। নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হবে। প্রমাণ হিসেবে অনলাইনে পুরণকৃত জন্মসনদ, এসএসসি সার্টিফিকেটের ও প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি লাগবে। আর এর জন্যে আগে ২৩০ টাকার ট্রেজারি চালান লাগতো। এখন কত লাগে জানা নেই।




২) জন্ম তারিখ/সালের ভুল সংশোধনঃ
সেইম প্রসেস।

৩) মা/বাবার নামের সংশোধনঃ

সবচেয়ে কঠিন হলো মা/বাবার নাম সংশোধন করা। এখানে আপনার সার্টিফিকেটের সাথে নিজের NID যদি মিল না থাকে সেক্ষেত্রে আপনার মা/বাবার আইডির সাথে মিলিয়ে দেখবে। আপনার মা/বাবার নাম তাঁদের আইডি অনুযায়ী যদি আপবার সার্টিফিকেটের সাথে মিলে যায় তাহলে ইজিলি সংশোধন করা যাবে। আর মা/বাবার আইডিতে দেখা গেলো লেখা আছে "খাতুন/আলী" আপনার আইডিতে আছে "বেগম/হোসেন" আবার সার্টিফিকেটে আছে "বিবি/খান" তাহলে এটা সংশোধন করা প্রায় অসম্ভব। এখানে আগে মা/বাবার নাম সংশোধন করতে হবে দেন আপনার। সহজে সংশোধন করে দিতে চায়না তারা।
এক্ষেত্রে একটা ট্রিক হলো, আপনার ভাই/বোনের আইডিতে মা/বাবার নাম যদি আপনার সার্টিফিকেটের মত হয় সেক্ষেত্রে মা/বাবার NID ফটোকপি না দিয়ে ভাই/বোনের টা দিবেন। পারলে সমস্ত ভ্যালিড ডকুমেন্ট দিবেন।

৪) ছবি পরিবর্তন করা যাবেঃ
আবেদনের পর নির্দিষ্ট দিনে সশরীরে উপস্থিত থাকতে হবে।

৫) সিগনেচার পরিবর্তন করা যাবেঃ
আবেদনের পর নির্দিষ্ট দিনে সশরীরে উপস্থিত থাকতে হবে।

৬) ব্লাড গ্রুপ এড করা যাবেঃ
আবেদনের সাথে মেডিকেল সার্টিফিকেট দিতে হবে।

একটা কথা বলে রাখা ভালো, কারেকশন করতে উনারা অনেক সময় নেয়। এখন আবেদন করে রাখলে ক্ষতি তো নাই। এই ভুলগুলো স্মার্টকার্ডেও রয়ে যাবে।

আর ভালোভাবে জানতে নির্বাচন কমিশনে যোগাযোগ করুন। আমি এর বেশিকছু জানিনা।

collection Source : BCS :Our Goal [Largest Job Group of Bangladesh]

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

???????