ABOUT AUTHOR

test

??? ???????

Post Top Ad

Your Ad Spot

Tuesday, June 20, 2017

শীকর বাংলা সাহিত্য ১

☆.... রোমান্টিক প্রণয়োপাখ্যান ....☆

→ মুসলমানরা বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় এগিয়ে আসে - সুলতানী আমলে।
→ রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি - শাহ মুহম্মদ সগীর ।
→ রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য - ইউসুফ জুলেখা।
→ রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার কবি-
* পঞ্চদশ শতক - শাহ মুহম্মদ সগীর, জয়েন উদ্দিন,  মুজাম্মিল।
* ষোড়শ শতক - মুহম্মদ কবীর, সাবিরিদ খান, কোরেশী মাগন ঠাকুর,   সৈয়দ সুলতান।
* সপ্তদশ শতক - আলাওল,  দৌলত কাজী, কোরেশী মাগন ঠাকুর ।
* অষ্টাদশ শতক - ফকীর গরীবুল্লাহ,  সৈয়দ হামজা, মুহম্মদ মুকীম।

☆... আরাকান রাজসভায় বাংলা সাহিত্য...☆
→ আরাকান রাজসভা বাংলা সাহিত্যে - রোসাঙ্গ রাজসভা নামে পরিচিত।
→ আরাকান রাজসভার উল্লেখযোগ্য কবি - দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আব্দুল করিম খোন্দকার।
→ দৌলত কাজী 'সতীময়না লোরচন্দ্রাণী' কাব্য রচনা করেন - শ্রী সুধর্মার আমলে।
→ আলাওলের 'পদ্মাবতী' কাব্য রচনায় পৃষ্ঠপোষকতা করেন - রাজা সাদ উমাদারের প্রধানমন্ত্রী কোরেশী মাগন ঠাকুর।
→ আলাওল 'সপ্তপয়কর' কাব্য রচনা করেন - সুধর্মার উজির সৈয়দ মুহম্মদের নির্দেশে।
→ 'দুল্লা মজলিস' কাব্যের রচয়িতা -  আব্দুল করিম খোন্দকার
সূত্র : শীকর বাংলা সাহিত্য।


☆...নাথ সাহিত্য...☆


→ মধ্যযুগের একটি উল্লেখযোগ্য সাহিত্যধারা - নাথ সাহিত্য ।
→ নাথ ধর্মের সাধনতত্ত্ব ও প্রাসঙ্গিক কাহিনী অবলম্বনে রচিত - নাথ সাহিত্য ।
→ নাথ সাহিত্যধারা প্রধানত দুইপ্রকার -
* নাথ সাহিত্য
* নাথ গীতিকা
→ নাথ সাহিত্যের বিকাশ ঘটে - আদিনাথ, মীননাথ, হাড়িপা, কানুপা এই চার জন সিদ্ধাচার্যের অলৌকিক কাহিনী অবলম্বনে ।
→ নাথ সাহিত্যের প্রধান কবি - শেখ ফয়জুল্লাহ । তার কাব্য ' গোরক্ষ বিজয়'।

☆...মর্সিয়া সাহিত্য...☆

→ মর্সিয়া আরবী শব্দ অর্থ শোক প্রকাশ করা, মাতম করা ।
→ মর্সিয়া সাহিত্য - কারবালার বিয়োগান্ত ঘটনা নিয়ে রচিত ।
→ এ ধারা - আরবী থেকে ফারসি এবং ফারসি থেকে বাংলা সাহিত্যে ( সুলতানী আমলে ) প্রচলিত হয় ।
→ মর্সিয়া সাহিত্য ধরার-
- আদি কবি শেখ ফয়জুল্লাহ । তার কাব্য 'জয়নবের চৌতিশা'।
- প্রধান কবি ফকীর গরীবুল্লাহ।
- হিন্দু কবি রাধারমণ গোপ।
→ এ ধারার উল্লেখযোগ্য গ্রন্থ - জঙ্গনামা,  আমীর হামজা, নবীবংশ,  ইমামগণের কেচ্ছা, আফৎনামা, সংগ্রাম হোসেন।
→ আধুনিক যুগে এ ধারার কবি - মীর মশাররফ হোসেন ও কায়কোবাদ ।
[ উল্লেখ্য যে, আরবী মাগাজী কাব্যধারা থেকে উর্দু জঙ্গনামা কাব্যের উৎপত্তি, উর্দু থেকেই বাংলা জঙ্গনামা কাব্যের উৎপত্তি ]
সূত্র : শীকর বাংলা সাহিত্য।

শিখা পত্রিকা
.............
শিখা পত্রিকা মুসলিম সাহিত্য সমাজের
মুখপত্র। এটি একটি বার্ষিক পত্রিকা। এর সর্বমোট
পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়। প্রথম
সংখ্যার (1927) সম্পাদক আবুল হোসেন,
দ্বিতীয় (1928) ও তৃতীয় সংখ্যার (1929)
সম্পাদক কাজী মোতাহার হোসেন, চতুর্থ
সংখ্যার (1930) সম্পাদক আবদুর রশিদ এবং
পঞ্চম সংখ্যার (1931) আবুল ফজল। এ
পত্রিকার শিরোদেশে লেখা থাকত-
'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে
আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'।
.............
সূত্র : শীকর বাংলা সাহিত্য, পৃষ্ঠা-100

# ছয় #
........................
☆...বৈষ্ণব সাহিত্য...★
→ বৈষ্ণব ধর্মীয় আন্দোলনের প্রবক্তা – শ্রী চৈতন্যদেব।
→ বৈষ্ণব সাহিত্যধারা গড়ে উঠেছে – বৈষ্ণব ধর্ম ও দর্শনকে কেন্দ্র করে।
→ বৈষ্ণব সাহিত্য ধারার মূল উপজীব্য – রাধাকৃষ্ণের প্রেমলীলা
→ বৈষ্ণব সাহিত্য দুই ধারায় বিভক্ত-
১. পদাবলী সাহিত্য বা বৈষ্ণব পদাবলী
২. জীবনী সাহিত্য
..................................
☆... পদাবলী সাহিত্য বা বৈষ্ণব পদাবলী...☆

→ বৈষ্ণব পদাবলী ধারার প্রথম কাব্য – লক্ষ্মণ সেনের সভাকবি জয়দেব রচিত ‘গীতগোবিন্দ’।
→ পদাবলী সাহিত্যের চতুষ্টয় হলেন- চতুর্দশ শতকের বিদ্যাপতি, চণ্ডীদাস ও ষোড়শ শতকের গোবিন্দ দাস, জ্ঞানদাস।
→ বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা এবং প্রথম অবাঙালি কবি- বিদ্যাপতি।
→ ‘অভিনব জয়দেব’ হলেন -  বিদ্যাপতি (আদি জয়দেব হলেন ‘গীতগোবিন্দ’র লেখক)
→ বৈষ্ণব পদাবলীর প্রথম সংকলক – বাবা আউল মনোহর দাস। তার গ্রন্থ ‘পদসমুদ্র’ (ষোড়শ শতক)।
→ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভানুসিংহের পদাবলী’ - বৈষ্ণব পদাবলী দ্বারা প্রভাবিত।
..................................
☆...জীবনী সাহিত্য...☆
→ জীবনী সাহিত্যের সূচনা হয় – শ্রী চৈতন্যদেব ও তার কয়েকজন শিষ্যের জীবন কাহিনী নিয়ে।
→ চৈতন্যদেবের জীবনীগ্রন্থকে – কড়চা বলা হয়। (কড়চা অর্থ ডায়েরী বা দিনলিপি)
→ চৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থ -  চৈতন্যচরিতামৃত (সংস্কৃত ভাষায়)। রচয়িতা তার সতীর্থ মুরারি গুপ্ত।
→ বাংলা ভাষায় প্রথম জীবনী গ্রন্থ – চৈতন্যভাগবত। রচয়িতা বৃন্দাবন দাস।
→ বৈষ্ণব ধর্মগুরু অদ্বৈত আচার্যের জীবনী নিয়ে লেখা গ্রন্থ – বাল্যলীলাসূত্র (সংস্কৃত ভাষায়)।
সূত্র : শীকর বাংলা সাহিত্য।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

???????